জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১৬:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১৬:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, রামকৃষ্ণ কথামৃত পরিষদের জগন্নাথপুর উপজেলা সভাপতি ডা. দিব্য রঞ্জন দে, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের
সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু ও সাধারণ স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। সঞ্চালনায় ছিলেন বিভাস দে, দীপক দে ও অমিত দেব।
প্রধান অতিথির বক্তব্যে বিমল বণিক বলেন, সনাতনী সম্প্রদায়ের মানুষ যেন আর কোনো বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশে সকল নাগরিকের সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে বিজন কুমার দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে বিভাস দে নির্বাচিত হন। এছাড়া জগন্নাথপুর পৌর শাখার সভাপতি হিসেবে প্রদীপ সূত্রধর ও সাধারণ সম্পাদক হিসেবে দীপক দেবকে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ