সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

নৌ-দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন
নৌ-দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারের সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌযান শ্রমিক আহত হন। তাদের মধ্যে শ্রমিক জহুর আলী (৩৬) বৃহস্পতিবার (১৯) সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্থানীয়রা জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্টিল নৌকা দিয়ে স্কুলের ব্যাঞ্চ নিয়ে আমবাড়ি বাজার যাচ্ছিলেন ৫ শ্রমিক। এ সময় উপজেলার সুরমা নদীর আজমপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দেয়। বাল্কহেডের ধাক্কায় নৌকায় থাকা শ্রমিকরা গুরুতর আহত হন এবং ছিটকে পড়েন। বাল্কহেডটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত মারফত আলীর পুত্র মো. জহুর আলী (৩৬), একই গ্রামের ছোবহান আলীর পুত্র জাবেদ মিয়া (২০), কুতুব মিয়া (১৮), ছমুর মিয়ার পুত্র কলিম মিয়া (৩০), মৃত মারফত আলীর পুত্র শায়েল মিয়া (২৮)। তাদের মধ্যে জহুর আলীকে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠান। পরে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার পাজরের হাঁড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক (১৫ সেপ্টেম্বর) রবিবার দুপুরে তাকে ঢাকায় রেফার করেন। গত বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মো. জহুর আলী। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্কহেডটি আটক রয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী