সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

উঁচু সীমানাপ্রাচীরের ভেতর আটকা কুকুর উদ্ধার করলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন
উঁচু সীমানাপ্রাচীরের ভেতর আটকা কুকুর উদ্ধার করলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা
স্টাফ রিপোর্টার :: বেসরকারি একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার এলাকার উঁচু সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা স্থানে ঢুকে পড়ে একটি কুকুর। চারদিকে পাকা দেয়ালে ঘেরা ওই স্থানের প্রাচীরের ফটক ছিল তালাবদ্ধ। চাবি ছিল না কারও কাছে। তিন দিন ধরে খাবার নেই, অসহায় অবস্থায় ছিল আটকে পড়া কুকুরটি। পরে এলাকার এক যুবক কুকুরটিকে দেখে খবর দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। তিনি ভিডিও দেখে কুকুরটি উদ্ধারে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কুকুরটিকে উদ্ধার করেন। সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার ঘটনা এটি। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে কুকুরটিকে উদ্ধার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, বড়পাড়া এলাকার পৌর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির টাওয়ার রয়েছে। এলাকাটি উুঁচ দেয়ালে ঘেরা। সেখানে কোম্পানির কোনো লোক নেই। ওই টাওয়ার এলাকার সীমানাপ্রাচীরের ভেতরে তিন দিন আগে একটি কুকুর ঢুকে পড়ে। এরপর আর বের হতে পারছিল না। শুধু এক ফাঁক দিয়ে মাথা বের করে রেখেছিল। এলাকার মোবারক হোসেন নামের এক যুবক কুকুরটির এ অবস্থা দেখে তাকে শনিবার সন্ধ্যায় বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি বুঝতে একটি ভিডিও ফুটেজ আনেন। কথা বলেন ফায়ার সার্ভিস স্টেশনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে সেখানে যান তিনি। ওই প্রতিষ্ঠানের কোনো লোককে না পেয়ে ফটকের তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেন তারা। মোবারক হোসেন বলেন, সীমানাপ্রাচীরটি বেশ উুঁচ। এর ভেতরে কুকুরটি কীভাবে ঢুকল, বুঝতে পারছি না। তার এক আত্মীয় কুকুরটির এ অবস্থা তাকে দেখালে তিনি থানায় যোগাযোগ করেন। মোবারক আরও বলেন, থানার ওসি সাহেব তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে কুকুরটি উদ্ধার করেছেন। তার এমন মানবিকতায় আমরা খুশি। ওসি রতন শেখ বলেন, ওই প্রাচীরের ভেতরে পানি ছিল। একটু শুকনা জায়গায় কুকুরটি দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে কেবল মাথাটি বের করে রেখেছিল। আমরা ওই প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার