সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন তালুকদারের শেষকৃত্য সম্পন্ন

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৩৯:১৮ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন তালুকদারের শেষকৃত্য সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::: জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নাথপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন তালুকদার আর নেই। রবিবার সকাল ৭টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ওইদিন দুপুর ১২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জামালগঞ্জ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোপেশ রঞ্জন তালুকদার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন সৎ ও মানবিক শিক্ষক হিসেবে সমাজে ব্যাপক সুনাম অর্জন করেন। এদিকে, রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার এবং জামালগঞ্জ থানার এসআই সুব্রত রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর, আলতাব আলী, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য দীপক রঞ্জন তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীতেশ কুমার তালুকদার এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স