সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন : জামায়াত সেক্রেটারি

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৪৯:২৪ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন : জামায়াত সেক্রেটারি
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতোটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয়, ততোক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত স¤পন্ন করে জাতির আশা-আকাক্সক্ষা পূরণের জন্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। সেই কাজে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। শুক্রবার সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে নগর জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, শুরু থেকেই এই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটা পাল্টা প্রতিবিপ্লব করার চেষ্টা করা হয়েছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী ও ছাত্র-জনতা সেই প্রতিবিপ্লবীদের ব্যর্থ করে দিয়েছে। নগর জামায়াতের আমীর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ