সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছরেও হয়নি ভবন

জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন
জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম
জাহাঙ্গীর আলম ভূইয়া::
তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক দশক পার হলেও আজও তা আলোর মুখ দেখেনি। ফলে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে কেন্দ্রটির কার্যক্রম, যা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বাদাঘাট বাজার - যেখানে সহস্রাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসায়ী ও আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সালে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। বর্তমানে ওই ক্যাম্পই তদন্তকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে একজন সাব-ইন্সপেক্টর, দুইজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং ৭ জন কনস্টেবলসহ মোট ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে নতুন ভবন নির্মাণের জন্য জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ৫১ শতাংশ জমি ক্রয় করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাদাঘাট-দিঘিরপাড় সড়কের পাশে তদন্তকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, টিনশেড ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে, নেই পর্যাপ্ত বিশ্রামাগার, স্যানিটেশন ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনী। এমনকি অস্ত্র সংরক্ষণের জন্যও নিরাপদ কোনো ব্যবস্থা নেই। এতে করে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা দ্রুত জনবল বৃদ্ধি ও আধুনিক সুবিধাস¤পন্ন ভবন নির্মাণের দাবি জানান। বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ স¤পাদক হারুন অর রশিদ বলেন, ভবন নির্মাণের জন্য জায়গা ও ভিত্তিপ্রস্তর - সবই হয়েছে, কিন্তু এরপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি। একই সমিতির সদস্য নজরুল শিকদার জানান, ভবন নির্মাণের বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি হয়েছিল বলে শুনেছি, কিন্তু বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। এ বিষয়ে জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স