সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চোখের ছানি অপারেশন, দৃষ্টি ফিরে পেলেন ৩৬ অসচ্ছল রোগী

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩২:৪৫ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চোখের ছানি অপারেশন, দৃষ্টি ফিরে পেলেন ৩৬ অসচ্ছল রোগী
স্টাফ রিপোর্টার :: চক্ষু সেবায় দীর্ঘ ২৮ বছরের পথচলায় (১৯৯৮-২০২৫) মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে ভার্ড। এরই ধারাবাহিকতায় ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ৩০ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মোট ৩৬ জন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন বিনামূল্যে ¥্পন্ন করা হয়। অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। অপারেশন-পরবর্তী সময়ে সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং ব্যাংক কর্মকর্তা প্রত্যয় ভট্টাচার্য। এ সময় উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক নিয়মিতভাবে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স