ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চোখের ছানি অপারেশন, দৃষ্টি ফিরে পেলেন ৩৬ অসচ্ছল রোগী
- আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩২:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
চক্ষু সেবায় দীর্ঘ ২৮ বছরের পথচলায় (১৯৯৮-২০২৫) মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে ভার্ড। এরই ধারাবাহিকতায় ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত ৩০ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে মোট ৩৬ জন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন বিনামূল্যে ¥্পন্ন করা হয়।
অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। অপারেশন-পরবর্তী সময়ে সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং ব্যাংক কর্মকর্তা প্রত্যয় ভট্টাচার্য।
এ সময় উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক নিয়মিতভাবে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ