সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
নতুন-পুরনো খতিবের ‘দ্বন্দ্ব’

বায়তুল মোকাররমে তুলকালাম, হাতাহাতি-ভাঙচুর

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৫২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১১:৫২:৪৪ পূর্বাহ্ন
বায়তুল মোকাররমে তুলকালাম, হাতাহাতি-ভাঙচুর
সুনামকণ্ঠ ডেস্ক :: জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ও ভাঙচুরের’ ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে মসজিদের দরজা-জানালাও। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা হয়েছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি। নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ‘আত্মগোপনে চলে যান’। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে। মসজিদে নামাজ পড়তে আসা জাহেদ আলী নামের এক ব্যক্তি বলেন, “৫ অগাস্টের পর থেকে মসজিদে না আসা আগের খতিব রুহুল আমিন শুক্রবার ফিরে আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নামাজের আগে নিয়মানুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ নিয়ে ঝামেলা বেঁধে যায়।” সাবেক ও বর্তমান খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’ বলে জানিয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা। তিনি বলেন, “তারা একপক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুড়ে মেরেছে।” এ সময় পুলিশ মসজিদের বাইরে ছিল জানিয়ে তিনি বলেন, “আমরা বাইরে দায়িত্বরত ছিলাম। আমরা বাইরে কোনো ঝামেলা হতে দেইনি। একটি গ্রুপ এসে বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তাদেরকে বাইরেও অবস্থান করতে দেইনি।” এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। ওই এলাকার পুলিশ সতর্ক আছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। যা ঘটেছিল : প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন খতিব ওয়ালিয়ুর রহমান খানের মাইক্রোফোনে পুরনো খতিব মুফতি রুহুল আমিন হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করে ওঠেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, এতে কয়েকজন আহতও হয়েছেন। এই ঘটনায় মসজিতে নামাজ পড়তে যাওয়া সাধারণ ব্যক্তিরা এক পাশে সরে যান। এক পর্যায়ে দেখা যায়, মসজিদের নিচ তলায় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, সেই চত্বরে গিয়ে দুই পক্ষের অনুসারীরা দুই দিকে অবস্থান নেয়। ওই সময় তারা একে অপরের দিকে মসজিদের বিভিন্ন জিনিস ছুড়ে মারছিলেন। এমন পরিস্থিতিতে নামাজ পড়তে আসা সাধারণ মানুষরা নিচতলা থেকে বেরিয়ে পড়েন বাইরে। প্রায় আধাঘণ্টা ধরে হাতাহাতি চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটার দিকে অনেকে আবার মসজিদে ঢোকেন নামাজ পড়তে। নামাজ শেষে মুসল্লিদের বের হয়ে যাওয়ার মধ্যেই কোনো এক খতিবের অনুসারীদের একটি গ্রুপ স্লোগান দিয়ে রাস্তায় এসে অবস্থানের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। মসজিদের ভেতরে জুতা, জুতার বাক্স ছোড়াছুড়ি এবং হাতিহাতির কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ভিডিওতে মসজিদের দরজা-জানালা ভাঙচুর করতেও দেখা গেছে। তবে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আগে থেকেই পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়ে ছিলেন। ছিল পুলিশের সাঁজোয়া যান, জল কামান এবং প্রিজন ভ্যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ