সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিশ্বম্ভরপুরে ফ্রি চক্ষু ক্যাম্প, ১১ জনের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:৩৭:৩৪ অপরাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিশ্বম্ভরপুরে ফ্রি চক্ষু ক্যাম্প, ১১ জনের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় বিশ্বম্ভরপুর উপজেলায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও দুস্থ ৩২ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে একই দিন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সফলভাবে অপারেশন স¤পন্ন করা হয়। পরদিন সোমবার (১৬ মার্চ) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার কর্মকর্তা রাশেদুজ্জামান রুবেল। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের উদ্যোগে সারা দেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। পাশাপাশি ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। আয়োজক সূত্র জানায়, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়ন ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে পরিচালিত এ ক্যা¤েপর মাধ্যমে মোট ৩২ জন রোগী চিকিৎসা সেবা পান এবং ১১ জন সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স