সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:৪০:০৪ অপরাহ্ন
সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা
সুনামকণ্ঠ ডেস্ক :: অবৈধ দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার ও উদ্ধার হওয়া খাসজমি বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে সরকার ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনাসহ মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একইসঙ্গে জমি দখলমুক্ত করে রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, অবৈধ দখল হওয়া সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অবৈধ দখলমুক্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, অবৈধ দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার এবং উদ্ধারকৃত খাসজমি বিদ্যমান নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় এবং মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এ সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় হতে সরকারি জায়গা দখলমুক্ত ও পরবর্তীতে তা রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ