সুনামগঞ্জ , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস উগ্র মতাদর্শের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম

উরসে চন্দন গন্ধ’ এবং ‘বর্ষা ও রুদ্র পদাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন
উরসে চন্দন গন্ধ’ এবং ‘বর্ষা ও রুদ্র পদাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: লেখক ইমানুজ্জামান মহী’র স্মৃতিগদ্য ‘উরসে চন্দন গন্ধ’ এবং অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলামের কাব্যগ্রন্থ ‘বর্ষা ও রুদ্র পদাবলি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রকাশিত দুটি গ্রন্থের লেখকদের সুহৃদ ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির সহ-সভাপতি, লেখক ও কবি সুখেন্দু সেন। গ্রন্থ নিয়ে আলোচনা করেন কবি ও লেখক কুমার সৌরভ এবং ইকবাল কাগজী। অতিথি হিসেবে আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কবি রবিউল লেইস রোকেশ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেখক সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. রোখসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ইভা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ও লেখক এনাম আহমদ। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক মহাপরিচালক প্রয়াত প্রফেসর দিলারা হাফিজ এবং প্রয়াত আসপিয়া জামানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ, লেখক-গবেষক সুবাস উদ্দিন, লেখক মশিউর রহমান, ডা. মোরশেদ আলম, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, কবি ও লেখক এনামুল হক, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক সাঈদ আহমদ, শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, কবি ওবায়দুল হক মুন্সী, সাবেক ব্যাংক কর্মকর্তা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সমাজকর্মী ও লেখক আজিজ আহমদ বাপ্পু, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, প্রভাষক শাহীনা চৌধুরী রুবি, কবি নাসরিন আক্তার খানম, শিক্ষক কলি তালুকদার আরতি, শিক্ষক রোকসানা ইয়াসমিন, সমাজকর্মী মো. রাজু আহমেদ, ওবায়দুল হক মিলন, সালেহ আহমদ, শিক্ষক তামান্না আহমদ লিনা ও সুরাইয়া বেগমসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা

দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা