সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শান্তিগঞ্জে সড়ক সংস্কারে ইউএনও’র উদ্যোগ, লাঘব হবে ২০ হাজার মানুষের দুর্ভোগ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১২:৫৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সড়ক সংস্কারে ইউএনও’র উদ্যোগ, লাঘব হবে ২০ হাজার মানুষের দুর্ভোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী-ঘুড়াডুম্বুর গ্রামের প্রায় ২০ হাজার মানুষ কয়েকদিন ধরে চরম দুর্ভোগে পড়েছিলেন। টানা বৃষ্টিতে গ্রামের একমাত্র যোগাযোগ সড়কটি খানা-খন্দে ভরে গিয়ে চলাচলের স¤পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুর্ভোগের কথা তুলে ধরলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহানের। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে রোববার বিকেলে সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল আলম, ইউপি সদস্য ওমর ফারুক দীপু, জাহাঙ্গীর আলম, খালেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছিলেন না। ইউএনও’র দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন এবং আশা করছেন, আগামী দু-এক দিনের মধ্যেই সড়কটি আবার চলাচলের উপযোগী হবে। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগে ছিলেন। ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে সমস্যার সমাধান হওয়ায় সবাই আনন্দিত। উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল আলম জানান, সড়কটি পূর্বে টেন্ডার হলেও ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় পুনরায় টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। তবে জরুরি ভিত্তিতে সড়কের খানা-খন্দ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত চলাচল স্বাভাবিক করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, মানুষের ভোগান্তির কথা জেনে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অল্প সময়ের মধ্যেই সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই এলাকাবাসীর যাতায়াতে আর কোনো সমস্যা থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স