সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষা ৩০ নভেম্বর

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৮:৩৯ অপরাহ্ন
আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষা ৩০ নভেম্বর
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূর স্মরণে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ২০২৪ সালের এই শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষায় প্রাথমিকভাবে জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃত্তি আয়োজন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বৃত্তি পরিচালনা পরিষদের উপদেষ্টা সুকান্ত সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান। আলোচনায় অংশ নেন মেধা বৃত্তি -২০২৪ এর পরীক্ষা নিয়ন্ত্রক ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শান্তিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক ও সদস্য সচিব মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী প্রমুখ। সভায় আগামী ৩০ নভেম্বর শনিবার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী দু’সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। সভায় ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৯ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী