সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া স্কুল ফিডিং কর্মসূচিতে দুরবস্থা লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি বৃষ্টিতেই জলাবদ্ধতা, ছাতক পৌরবাসীর দুর্ভোগ চরমে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস উগ্র মতাদর্শের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা

লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে লোডশেডিংয়ের কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫ দশমিক ৫০ মেগাওয়াট। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৩ দশমিক ৪৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে, যা লোডশেডিংয়ের মাধ্যমে সামাল দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিদ্যুতের লোডশোডিং চলছে। দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো এক ঘণ্টা, কখনো তারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত সময়সূচি না মেনে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্মে বিঘœ ঘটছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো গেলে লোডশেডিং কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ