সুনামগঞ্জ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের নদী খনন উপেক্ষিত ইউনূস সরকারের দুর্নীতির তদন্ত করবে সরকার সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া স্কুল ফিডিং কর্মসূচিতে দুরবস্থা লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি বৃষ্টিতেই জলাবদ্ধতা, ছাতক পৌরবাসীর দুর্ভোগ চরমে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস উগ্র মতাদর্শের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৮:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:১৮:২৪ পূর্বাহ্ন
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় হাছননগর এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে অংশ নেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ। পরে জেলা ইপিআই ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনামগঞ্জ সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ওয়াকল মাহমুদ, ইউনিসেফ-এর এমএনসি এ-এএইচ অফিসার ডা. তানভীর মাহমুদ, ইউনিসেফ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ডা. পূজা সাহা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র অফিসার এস.এম. তরিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুল হক শাহজাহান, মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিশ্ব স্বাস্থ্য দিবসে তাৎপর্য প্রজক্টেরের মাধ্যমে উপস্থাপনা করেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ