সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন
ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
ছাতক প্রতিনিধি :: ছাতক পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সমিতির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক আমির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ বাদশাহ মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এখলাছ খান, উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী রজত কান্তি দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান, একতা বালি উত্তোলন সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সদস্য বুরহান উদ্দিন, কবির আহমদ, আশরাফুল হক খেলন ও মুজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অহিদ কাজী, আনিসুর রহমান সুমন চৌধুরী, হোসাইন আহমদ, আব্দুল মজিদসহ অনেকে। সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এ ব্যবসায়ী সংগঠনটি ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স