সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
হাওরবাসীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা দেয়ার প্রতিশ্রুতি

উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন
উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’
স্টাফ রিপোর্টার :: হাওর অধ্যুষিত সুনামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পৌর শহরের উকিলপাড়ায় যাত্রা শুরু করল ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। বুধবার (৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। তিনি ফিতা কেটে হাসপাতালের কার্যক্রমের শুভ সূচনা করেন। পরে কেক কেটে উদ্বোধন উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. জসিম উদ্দিন খাঁন। তিনি বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের অনেক মানুষ এখনও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাদের কথা চিন্তা করেই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মা ও শিশু স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থাও থাকবে। তিনি আরও জানান, দক্ষ চিকিৎসক ও অভিজ্ঞ টেকনেশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি টিম ইতোমধ্যে সেবা কার্যক্রমে যুক্ত হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের ডাকের স¤পাদক ও প্রকাশক এবং অধ্যক্ষ (অব.) মো. শেরগুল আহমেদ, সাবেক সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, গাইনি বিশেষজ্ঞ ডা. মোজাফফর হোসেন, ডা. আলমগীর হোসেন, ডা. মালেকা বাহার লাইলী, ডা. আলী আশরাফ সোহাগ, ডা. বিশ্বজিৎ গোলদার, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, গাইনি চিকিৎসক ডা. নীলুফার ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, হেলথ কেয়ার উদ্যোক্তা মফিজুর রহমান কুসুম ও মোহাম্মদ বখত ময়না উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ