সুনামগঞ্জ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের নদী খনন উপেক্ষিত ইউনূস সরকারের দুর্নীতির তদন্ত করবে সরকার সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১০:১৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১০:১৩:৩২ পূর্বাহ্ন
কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখার মার্চ ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম, সুনামগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নূরুশ শামছ এবং মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র অধিকারী। প্রধান অতিথি মো. খোরশেদ আলম তার বক্তব্যে বলেন, মার্চ ২০২৬ ভিত্তিক সুনামগঞ্জ অঞ্চলের ৩০টি শাখার মধ্যে ২৫টি শাখা লাভজনক অবস্থানে রয়েছে, যা একটি ইতিবাচক দিক। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শাখাগুলোকে লো-কস্ট, নো-কস্ট ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহে জোর দেওয়ার নির্দেশনা দেন এবং খাতভিত্তিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। উৎসাহিত করেন। বিশেষ অতিথি মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, শাখাগুলো নিজেদের সক্ষমতা যথাযথভাবে কাজে লাগাতে পারলে আগামীতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আরও সাফল্য আসবে। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, কৃষি ব্যাংক দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে অর্থায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অত্র অঞ্চলাধীন ৩০টি শাখা নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করে আসছে যা পরবর্তী সময়ে ও চলমান থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে দিনব্যাপী শাখাভিত্তিক পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স