সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:৪৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:৪৯:০২ পূর্বাহ্ন
মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার
স্টাফ রিপোর্টার :: অপহরণকারীরা কয়েক দফায় ৬৮ হাজার টাকা মুক্তিপণ নিলেও তাহিরপুরের স্কুলছাত্র মোনায়েমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি। উল্টো মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অপহরণকারীরা। সময়ের সাথে সাথে অজানা আতঙ্ক ও উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও একমাত্র ছেলেকে ফিরে না পাওয়া পাগলপ্রায় মা এবং দিশেহারা স্বজনরা। মোনায়েম উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও লাউড়েরগর গ্রামের সেলিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোনায়েম নিজ বাড়ি থেকে গত ২ এপ্রিল বের হওয়ার পর আর ফিরে আসেনি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা ধারণা করেছিলেন হয়তো আগের মতো দুই-তিন দিনের মধ্যে সে ফিরে আসবে। কিন্তু গত ৩ এপ্রিল একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে মোনায়েমের বাবার ফোনে কল আসে। ফোনে মোনায়েমের কান্নাকাটি শুনিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে মেরে লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দেয় অজ্ঞাত ওই ব্যক্তি। ছেলের জীবনের সুরক্ষায় নিরুপায় হয়ে মোনায়েমের বাবা সেলিম মিয়া তিনটি বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। এরপর ওই চক্রটি আরও ১৮ হাজার টাকা দাবি করলে সেটিও পরিশোধ করেন তিনি। ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণকারীরা তাদের মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এরপর থেকে পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এই ঘটনায় গত ৬ এপ্রিল মোনায়েমের বাবা সেলিম মিয়া বিকাশে টাকা পাঠানোর স্টেটমেন্টসহ তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, যে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে, তার অবস্থান নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়। প্রতিদিন মোনায়েমের সহপাঠী ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমাচ্ছে তার ফেরার অপেক্ষায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পংকজ জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও মোনায়েমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স