সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

দোয়ারাবাজারে দালাল চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৮:৫৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৮:৫৯:০২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দালাল চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামে ফতেহপুর গ্রামের নাসির উদ্দিন ও তার চক্রের বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিয়ামত আলীর পুত্র নাসির দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থানের সুযোগ নিয়ে বৈধ ভিসার প্রলোভন দেখিয়ে অন্তত দুই থেকে আড়াইশ মানুষকে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের ভিসা ভুয়া। ফলে তারা পুলিশি হয়রানি, জেল-জুলুম ও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, নাসির উদ্দিন এলাকায় দালালি করে দরিদ্র ও সহজ-সরল মানুষদের প্রলুব্ধ করেন। অনেকেই সহায়-সম্বল বিক্রি করে টাকা দিলেও বিদেশে গিয়ে পড়েন চরম দুর্ভোগে। এমনকি সমস্যা সমাধানের নাম করে পুনরায় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। বক্তারা দ্রুত এই দালাল চক্রের মূল হোতা ও সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত নসির উদ্দিনের পিতা নিয়ামত আলীর বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিদেশে পাঠানোর জন্য তিনি দুই লাখ ৩০ হাজার টাকা পেয়েছেন এবং বাকি টাকা তারা পরিশোধ করেননি। তার দাবি, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী