সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

সিলেটে ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৫:০১ পূর্বাহ্ন
সিলেটে ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তাই এবার ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এসএমপি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বিজ্ঞপ্তিতে তথ্য প্রদানে কয়েকটি মাধ্যমও নির্ধারণ করে দিয়েছে এসএমপি। এজন্য ‘জিনিয়া অ্যাপ’ অ্যাপ ব্যবহার করে সরাসরি তথ্য দেওয়া যাবে, পাশাপাশি এসএমপি হটলাইন ০১৩৩৯৯১১৭৪২ ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া ও আইসিটি) ০১৩২০০৬৭০৩৮ ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী