মধ্যনগরে বিজ্ঞান মেলা উদ্বোধন
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪০:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৪০:১০ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি স্লোগানে মধ্যনগর উপজেলায় ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সমাছুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ।
মেলায় উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বৈজ্ঞানিক সামগ্রী স্টলে প্রদর্শন করা হয়। এছাড়া অলিম্পিয়াড বিষয়ক প্রশ্নোত্তরপর্ব ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ১১জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি