‘সুরকুঞ্জ’ সংগীত বিদ্যালয়ের যাত্রা শুরু
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরকুঞ্জ’-এর যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের দক্ষিণ নতুন পাড়ায় এ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সোহেল রানা ও তবলা সহকারী কপিল ঋষি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, শুক্লা রায় চৌধুরী, রূপশ্রী রায়, গৌতম কর তপন, সোমা রাহা, বাউল তুতি মিয়া, লোকদলের সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক দীপঙ্কর শর্মা, মানসী রায়, উর্বাস্থ সাগর, রজত তালুকদার, রুমি তালুকদার, সুস্মিতা হালদার, চায়না আচার্য, জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক বাবুল আচার্য, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকার, সত্যশব্দ-এর পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র, সংগীত শিক্ষক সুবীর বণিক, আবির হাসান, জুয়েল আহমদ, কাজল দে প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে অঘোষিত সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। এ অঞ্চলের সমৃদ্ধ লোকসংগীত, বাউলধারা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগীত শিক্ষার বিকল্প নেই। ‘সুরকুঞ্জ’ সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করবে এবং তাদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এখান থেকে দক্ষ শিল্পী তৈরি হবে, যারা দেশ-বিদেশে সুনামগঞ্জের সংস্কৃতিকে তুলে ধরবে এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ