সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে মেধা পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:১০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:১০:১৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে মেধা পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের মল্লিকপুরস্থ শেখ মঞ্জিলে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে “শিক্ষা মানুষের আত্মার বিকাশ ঘটায়, খেলাধুলা মানুষের শারীরিক শক্তি যোগায়” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একাডেমির প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের সভাপতি, কবি ও প্রাবন্ধিক শেখ একেএম জাকারিয়া। এসময় বিদ্যালয়ের শিক্ষিকা রায়হানা পারভিন, লাকি দাশ, প্রিয়া দেব, শিউলি বেগম, রামিনা আক্তার শুভা ও খাদিজা আক্তার ইমাসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৯১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মেধা পুরস্কার পেয়েছে ২৬ জন এবং ক্রীড়া পুরস্কার পেয়েছে ৬৫ জন। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স