সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলনের বিক্ষোভ

সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩৫:৩০ পূর্বাহ্ন
সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
স্টাফ রিপোর্টার::
হাওরে ফসলরক্ষা বাঁধের কাজে নানা পর্যায়ে জড়িত দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষকের স্বার্থে জন্ম নেওয়া অরাজনৈতিক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন।
রবিবার দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীসহ কৃষকরা। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে কৃষকরা অবিলম্বে ফসলের বীমাও দাবি করেন।
সমাবেশে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রিওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জেলা প্রশাসন ও পাউবো’র স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশে হাওর বাঁচাও আন্দোলনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলাভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মিছিলে সাধারণ জনতাও অংশ নেন। স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরে হাওর বাঁচাও আন্দোলন। দাবিগুলো হলো, বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মে যুক্ত এবং নীতিমালাবিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাঁধের কাজে প্রকৃত কৃষককে যুক্ত করা, প্রকল্পের প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের কাজে দুর্নীতি বন্ধ, অপ্রয়োজনীয় ও প্রাণ-প্রকৃতিবিরোধী প্রকল্প বাস্তবায়ন রোধ, হাওরের বাঁধের কাজে প্রকৃত কৃষকদের যুক্ত করাসহ নদী, খাল, জলাশয় খননের দাবিও জানানো হয় স্মারকলিপিতে। সংগঠনটি প্রতিটি উপজেলার বিভিন্ন প্রকল্পের নাম ও নম্বর উল্লেখ করে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বরাবর প্রেরণকৃত স্মারকলিপিটি গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
স্মারকলিপি প্রদানের পূর্বে সমাবেশে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, জামালগঞ্জ কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল বারী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কুদরত পাশা, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ আবু সাঈদ, শান্তিগঞ্জের হাওর বাঁচাও আন্দোলনের নেতা খলিলুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল বলেন, জেলার প্রতিটি হাওরের ফসল এখন ঝুঁকিতে। প্রাক্কলন অনুযায়ী কাজ না হওয়া এবং যথাসময়ে যথাযথভাবে কাজ না হওয়ায় এই ঝুঁকি তৈরি হয়েছে। তাছাড়া অপরিকল্পিত বাঁধে প্রতিটি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নষ্ট হচ্ছে কলাপাকা ধান।
স্মারকলিপি প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছর বাঁধের কাজে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে স্মারকলিপিতে উল্লেখ করে দিয়েছি। সরকারি অর্থের যাতে অপচয় না হয়, লোপাট না হয়, সেজন্য যারা প্রকল্প অনুমোদনে দুর্নীতি ও অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স