সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন
সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময়
সিলেটের রোগীদের জন্য অধিকতর উন্নত এবং নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে ভারতের অন্যতম বৃহৎ চেইন হাসপাতাল ব্রান্ড ‘মনিপাল হাসপাতাল’ সিলেটে তাদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্থানীয় হেলথকেয়ার ফেসিলিটেটর কনসাল্টেন্ট ‘সিলেট মেডিকেয়ার’-এর সহায়তায় সিলেটে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে ‘সিলেট আইডিয়াল সোসাইটি’র সদস্যদের সাথে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে একই স্থানে স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটেটর, রোগী ও তাদের স্বজন এবং স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মইন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের, মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস চিফ ম্যানেজার এবং রিজিওনাল হেড সার্ক রাম গোপাল বর্ধন, মনিপাল হাসপাতালের শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হসপিটাল পরিচালক সঞ্জয় সিংহ মাহাপাত্র, মনিপাল হাসপাতালের কনসাল্টেন্ট ও বাংলাদেশ হেড খালিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল সোসাইটির প্রেসিডেন্ট ফাহিম আহমেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ মাহবুব আহমেদ চৌধুরী। মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের বলেন, ভারতের বেসরকারি স্বাস্থ্যখাতে নতুন মানদ- স্থাপনকারী এই হাসপাতালের ৪৯টি শাখা এবং ১২,৬০০-এর অধিক শয্যা রয়েছে। আন্তর্জাতিক রোগীদের জন্য তাদের রয়েছে বিশেষ ‘ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার প্রোগ্রাম’। এর মাধ্যমে ভার্চুয়াল কনসালটেশন থেকে শুরু করে স¤পূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করা হয়েছে। এখন থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সাথে যুক্ত হতে পারবেন। এখান থেকে রোগীরা যেসব সুবিধা পাবেন রোগ অনুযায়ী সঠিক বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন ও অ্যাপয়েন্টমেন্ট। মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা। টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ। জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের সহযোগিতা। ভারতের ২৪টি শহরের ৪৯টি চেইন হাসপাতালের যে কোনোটিতে ভর্তির সহায়তা। কেবল রোগী নয়,স্থানীয় চিকিৎসক ও হাসপাতালের সাথে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে মনিপাল হাসপাতালের। প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে সিলেটে বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে, যা স্থানীয় চিকিৎসকদের জন্য উন্মুক্ত থাকবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুস্তাকিম চৌধুরী অনি, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান চৌধুরী, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সিটি কর্পোরেশন ঠিকাদার এসোসিয়েশন-এর সভাপতি মাসুম ইফতিখার রাসুল সিহাব, সিলেট রড সিমেন্ট মালিক সমিতি সাধারণ স¤পাদক জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, শাহজালাল ভার্সিটির এসিস্টেন্ট রেজিস্ট্রার কাওসার আহমেদ চৌধুরী, শাকিল আহমদ, মিদহাত মিশু, শহিদুল হক সুহেল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ক্লাবের সদস্যবৃন্দ। সভায় মনিপাল হাসপাতাল এবং সিলেট আইডিয়াল সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স