সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:০৭:৩৭ পূর্বাহ্ন
অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। এসব অধ্যাদেশের মধ্যে অনেকগুলো হুবহু সংসদে পাস হয়েছে। তবে, কয়েকটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। রবিবার (১২ এপ্রিল) বিকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কয়েকটি অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে। গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংশোধনের মাধ্যমে আরও গ্রহণযোগ্য আইন করা হবে। তিনি আরও বলেন, জারি করা অধ্যাদেশগুলোর সবকিছু যে নিখুঁত ছিল, তা নয়। আমি নিজেও গুমের শিকার। তাই গুম নিয়ে একটি শক্ত ও কার্যকর আইন প্রণয়ন করা হবে। ওয়াকআউট নিয়ে মন্ত্রী বলেন, বিরোধী দল সংসদ থেকে কয়েক দফা ওয়াকআউট করেছে, যা সংসদীয় বিধি অনুযায়ী তাদের অধিকার। তবে, যেসব ইস্যুকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করেছে, সেগুলো বাস্তবসম্মত ছিল না। সংসদের বাইরে বিরোধী দল ভুল তথ্য উপস্থাপন করছে। বিরোধী দল যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলোই পরবর্তীতে প্রায় হুবহু আকারে সংসদে উত্থাপন করা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী খসড়ায় কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে দীর্ঘসময় দায়িত্বে থাকার বিধান ছিল। সরকার বিষয়টি সংশোধন করেছে এবং ভবিষ্যতে সবার মতামতের ভিত্তিতে নতুন বিল আনা হতে পারে। গণভোট অধ্যাদেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ওই অধ্যাদেশ অনুযায়ী গণভোট আয়োজন করেছে। তবে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আলোকে গণভোট হয়নি বলে বিতর্ক রয়েছে। রাষ্ট্রপতির জারি করা কিছু আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, এ বিষয়টি নিয়ে আদালতে রিটও হয়েছে। তিনি বলেন, গণভোট স¤পন্ন হয়েছে এবং এর বৈধতা রয়েছে। আপাতত নতুন আইনের প্রয়োজন নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার গণভোট আয়োজন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ