সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১০:৫৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১০:৫৭:১৬ পূর্বাহ্ন
ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: বীর মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার রচিত ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর পরিমল কান্তি দে বলেন, সুনামগঞ্জ কেবল একটি জলাভূমি বা ভৌগোলিক অঞ্চল নয়; এটি প্রাচীন লাউড় রাজ্যের শৌর্য এবং হাসন রাজা ও রাধারমণ দত্তের মতো মরমি সাধকদের চারণভূমি। বিনোদ রঞ্জন তালুকদার তাঁর ক্ষুরধার লেখনীতে এই জনপদের যে চিত্র এঁকেছেন, তা আমাদের রতœগর্ভা ভাটি বাংলাকে বিশ্বদরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে। ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থটিতে লেখক বিনোদ রঞ্জন তালুকদার তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে হাওরবেষ্টিত মানুষের জীবনসংগ্রাম ও বৈচিত্র্যময় জীবনধারা, প্রাচীন লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির বিবর্তন এবং হাওরাঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত সহজবোধ্য ভাষায় তুলে ধরেছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উসমান গণি এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাত রঞ্জন তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রসিদ, রিয়াজ উদ্দিন, আব্দুল কাদির সরকার, আসাদউল্লাহ সরকার, মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স