সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরজুড়ে সোনা ধান : সম্ভাবনার সাথে রয়েছে চ্যালেঞ্জও

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪২:৫১ অপরাহ্ন
হাওরজুড়ে সোনা ধান : সম্ভাবনার সাথে রয়েছে চ্যালেঞ্জও
সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল আবারও সোনালি স্বপ্নে ভরে উঠেছে। দিগন্তজোড়া বোরো ধানের শিষে যে আশার আলো জ্বলছে, তা শুধু কৃষকের ঘরেই সমৃদ্ধি আনবে না - জেলার সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা নিঃসন্দেহে এক বিশাল অর্জনের ইঙ্গিত দেয়। তবে এই আনন্দের ভেতরেও লুকিয়ে আছে কিছু বাস্তব চ্যালেঞ্জ, যেগুলো মোকাবিলা না করলে এই সম্ভাবনা পূর্ণতা পাবে না। হাওরাঞ্চল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতি বছর এখানকার বোরো ধান দেশের খাদ্য চাহিদার একটি বড় অংশ পূরণ করে। তাই হাওরের প্রতিটি মৌসুম শুধু একটি কৃষি চক্র নয়, বরং এটি জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিরলস পরিশ্রমে বা¤পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে - এটি অবশ্যই আশাব্যঞ্জক। তবে মৌসুমের শুরুতেই শিলা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমাদের মনে করিয়ে দেয় - হাওর এখনো প্রকৃতিনির্ভর একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল। প্রতিবছরই অকাল বন্যা, বাঁধের দুর্বলতা কিংবা অনিয়ম-দুর্নীতির কারণে কৃষকের স্বপ্ন ভেঙে যায়। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জলাবদ্ধতা। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়োপযোগী পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিক সংকট ও যান্ত্রিকীকরণের সীমাবদ্ধতা। ধান কাটার মৌসুমে শ্রমিকের অভাব এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আধুনিক হারভেস্টারসহ কৃষিযন্ত্রের সহজলভ্যতা বাড়ানো এবং ভর্তুকির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হলে এই সংকট অনেকটাই লাঘব করা সম্ভব। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে কৃষি সহায়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। উৎপাদন ভালো হলেও যদি বাজারে সঠিক দাম না পাওয়া যায়, তাহলে কৃষকের পরিশ্রমের যথার্থ মূল্যায়ন হয় না। এজন্য সরকারি ক্রয় কার্যক্রম জোরদার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি অপরিহার্য। সবশেষে বলা যায়, হাওরের এই সোনালি ধান শুধু একটি মৌসুমের সফলতার গল্প নয় - এটি সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক যৌথ বাস্তবতা। সঠিক পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং কৃষকবান্ধব নীতির মাধ্যমে এই সম্ভাবনাকে টেকসই উন্নয়নে রূপান্তর করাই এখন সময়ের দাবি। তাহলেই হাওরের সোনালি স্বপ্ন বারবার বাস্তবে রূপ নেবে, আর কৃষকের মুখের হাসি হয়ে উঠবে দেশের অগ্রগতির প্রতীক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী