সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময়

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে অবহিতকরণমূলক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক আরিফ মোর্শেদ মিশু। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। সভায় বক্তারা বলেন, প্রতিদিনের জীবনে পণ্য ক্রয় ও সেবা গ্রহণের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরি। ভোক্তা হিসেবে নিজের অধিকার সম্পর্কে যথাযথ ধারণা থাকলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। বিশেষ করে শিক্ষার্থীদের এ বিষয়ে জ্ঞানার্জন গুরুত্বপূর্ণ, কারণ তারাই পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। প্রধান অতিথির বক্তব্যে আরিফ মোর্শেদ মিশু বলেন, ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। শিক্ষার্থীরা এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারে। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। মতবিনিময় সভায় প্রায় ৩০০ জন ছাত্রী অংশগ্রহণ করে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি কোনো পণ্য বা সেবায় প্রতারিত হলে কীভাবে অভিযোগ করতে হয়, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি দায়িত্বশীল ভোক্তা সমাজ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স