সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

বিশ্বম্ভরপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশ্বম্ভরপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ এপ্রিল) উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন কুমার বর্মণ। অনুষ্ঠানে উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। জমজমাট ফাইনাল খেলায় মেরুয়াখলা মমিনিয়া ফাযিল মাদ্রাসাকে পরাজিত করে দীঘির পাড় দাখিল মাদ্রাসা চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ চ্যা¤িপয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন। অনুষ্ঠানের শেষে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভলিবল খেলার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে স¤পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স