সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

কয়লা কোয়ারিতে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন
কয়লা কোয়ারিতে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তের ওপারে মেঘালয়ে একটি কয়লা কোয়ারিতে মুজিবুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মুজিবুর রহমান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বালিয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে মুজিবুর রহমানসহ কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে মেঘালয়ের নকলাম এলাকায় প্রবেশ করেন। সেখানে একটি কয়লা কোয়ারিতে কাজ করছিলেন তারা। বৃহস্পতিবার দুপুরে কয়লা উত্তোলনের সময় হঠাৎ কোয়ারির ভেতরে ওপর থেকে কয়লা ধসে পড়ে। এতে মুজিবুর গর্তের ভেতরে আটকা পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা দ্রুত বের হতে পারলেও মজিবুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে মরদেহ নিয়ে আসেন। এরপর রাত আটটার দিকে তাহিরপুর থানা-পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তের বালিয়াঘাট এলাকা দিয়ে লাকমা গ্রামের লোকজন অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করে কয়লা উত্তোলনের কাজে যুক্ত হচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজে অংশ নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লার কাজে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স