সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ইউপি চেয়ারম্যানরা এখনো বহাল আছেন কেন : রিজভী

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১২:১১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১২:১১:৩১ অপরাহ্ন
ইউপি চেয়ারম্যানরা এখনো বহাল আছেন কেন : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হলেও তাদের দোসর অনেক আমলা এখনো রয়ে গেছেন এমন মন্তব্য করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছে। গত শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের লোকজন ছাড়াও ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্যে সংসদ ও উপজেলা বিলুপ্ত করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনো বহাল আছেন কেন? তাদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদেরকে হত্যা করেছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, আওয়ামী লীগের সাঙ্গ-পাঙ্গরা, সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে। অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন। এখন বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স