সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন
ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫টি স্কুল ও মাদ্রাসার ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ আলী এবং সঞ্চালনা করেন মো. শামীনূর রহমান (শামীম রানা)। অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তছলিম আহমেদ বাবুলের পক্ষে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এনাম হোসেন, বিএনপি নেতা হাসান আহমদ, হাফিজ ক্বারী মাওলানা শিহাব উদ্দিন, কবি-সাহিত্যিক মুহসিনা খাতুন রুমি, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাবেক ফুটবলার মাহমুদ আলীসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞান, ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম সাকির আহমদ, মুগল ভূইয়া, আরিফুল ইসলাম জাবেদ, জুয়েল আহমদ চৌধুরী, মাহমুদুল হাসান সুহেল, শাহান আহমদ ও আবু সাইদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দেলোয়ার হোসেন। এসময় উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে