সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের স্মরণ সভা

পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন
পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বাউল শিল্পী পাগল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় বক্তারা পাগল হাসানের জীবন, দর্শন, সংগীতচর্চা এবং লোকসংস্কৃতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তার অমূল্য গান ও সৃষ্টিকর্ম রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানান তারা। আলোচনা সভার শুরুতে পাগল হাসানের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। সভায় আরও বক্তব্য দেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ স¤পাদক অনুপ তালুকদার, কবি আহমদ তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, শেখ মোশাররফ হোসেন, সুরঞ্জিত গুপ্ত, আলমগীর শাহসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা। বক্তারা বলেন, পাগল হাসান ছিলেন শুধু একজন বাউল শিল্পী নন, তিনি ছিলেন সুনামগঞ্জের মাটি, মানুষ ও মরমী ধারার এক উজ্জ্বল প্রতিনিধি। তার গান মানুষের হৃদয়ের কথা বলে, সমাজ-জীবন, প্রেম, দর্শন ও আধ্যাত্মিকতার গভীর বাণী বহন করে। অথচ এমন একজন শিল্পীর গান এখনো যথাযথভাবে সংরক্ষণ কিংবা গবেষণার আওতায় আসেনি, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা অভিযোগ করে বলেন, দেশের লোকজ ও মরমী সংগীতের বহু গুরুত্বপূর্ণ স¤পদ হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। পাগল হাসানের গান সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, অডিও-ভিডিও আর্কাইভ নির্মাণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি। প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ছিলেন পাগল হাসান। ‘আসমানে যাইও না রে বন্ধু’ - গানটি যারা শুনেছেন, তারা পাগল হাসানকে চিনতে পেরেছেন। খুব অল্প সময়ে মানুষের প্রাণের শিল্পী হয়ে ওঠা পাগল হাসান ২০২৪ সালের ১৮ এপ্রিল সকালে ছাতক উপজেলার সুরমা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তাঁর এমন চলে যাওয়া আমরা এখনও মেনে নিতে পারছি না। তাঁর অকাল মৃত্যু আমাদের কাঁদিয়েছে। পাগল হাসানের গান শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি বাংলাদেশের লোকসংস্কৃতির মূল্যবান ঐতিহ্য। এই গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, গবেষণা ও প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা