সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০১:৫৫ পূর্বাহ্ন
জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন রসুলপুরে অবস্থিত আবু হুরাইরা মাদ্রাসা ও এতিমখানায় জে-স্কয়ার ইংলিশ ইন্সটিটিউট এন্ড কন্সাল্টেন্সির উদ্যোগে ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ প্রতিযোগিতায় কিরাত, গজল, কুইজ, সুন্দর হাতের লেখা ও বক্তব্য প্রদানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে-স্কয়ার ইংলিশ ইন্সটিটিউট এন্ড কন্সাল্টেন্সির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্যে জনাব জহিরুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক যুগে ইসলামী শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদেরকে নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলে ইসলামের সঠিক বার্তা বিশ্বব্যাপী প্রচার এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমদ। তিনি নবপ্রতিষ্ঠিত এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া জে-স্কয়ারের সম্মানিত শিক্ষক ইফরান আলী শাহি শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনে ব্যবহারযোগ্য ইংরেজি শেখানোর গুরুত্ব তুলে ধরেন এবং মজার ছলে কিছু দৈনন্দিন ইংরেজি বাক্য শেখান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈবুর রহমান, জে-স্কয়ার সুনামগঞ্জ শাখার ম্যানেজার নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কুদ্দুসের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। - বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি