সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৪:৫২ পূর্বাহ্ন
ইয়াবাসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবাসহ ইমরান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার মইনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রামের ঘাটে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ইমরানের হেফাজত থেকে ৫৪ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বদানকারী সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুব আলম, মুত্তাকিন আহমেদ, সিপাহী বিশ্বজিৎ দাস, ময়নুল ইসলাম ও পলাশ দাসসহ অন্যরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স