সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৫:৫৯ পূর্বাহ্ন
ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ট্রাক চাপায় দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়া (১৭) নামে এক তরুণের। তিনি এক ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। শাহরিয়ার মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরিয়া নোয়াগাঁও গ্রামের কমলা মিয়া বাবুর্চির ছেলে। তারা সপরিবারে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে বসবাস করে আসছেন। স্থানীয়রা জানান, ১৭ এপ্রিল শুক্রবার রাত প্রায় ১০ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজার এলাকায় টেম্পু স্ট্যান্ড নামক স্থানে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার মিয়ার দেহ দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করে। অপরদিকে, শুক্রবার রাত ২ টার দিকে নামাজে জানাজা শেষে শাহরিয়ার মিয়ার মরদেহ দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ