সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
আশায় বুক বাঁধছেন স্থানীয়রা

সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:০৮:৪৫ পূর্বাহ্ন
সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় থাকা ব্রিটিশ আমলে নির্মিত হাসপাতালটি পুনরায় চালুর উদ্যোগে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে দৈনিক সুনামকণ্ঠসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় হাসপাতালটি চালুর দাবিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালটি চালুর সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করে একটি তদস্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। (যার স্মারক নং : ০৫.৪৬.৯০৫০,০০০,৬১.১২১.২০-২৩৪) ওই প্রতিবেদনে হাসপাতালটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈন উদ্দিন আলমগীরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কমিটি সরেজমিনে পরিদর্শন করে হাসপাতালটির বর্তমান অবস্থা, অবকাঠামো ও সম্ভাব্য স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা করেন।
তদন্ত শেষে প্রতিবেদনে উল্লেখ করে লিখেন, হাসপাতালটি সংস্কার করা হলে এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে সুরমার নদীর উত্তর পাড়ের ৩ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পাবে, যা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। ‎এছাড়া প্রতিবেদনে হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় সংস্কার, জনবল নিয়োগ এবং আনুষঙ্গিক ব্যবস্থার বিষয়ে সুস্পষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে।
দীর্ঘদিন যাবত হাসপাতালটি চালুর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে স্বেচ্ছায় কাজ করা বিএনপি নেতা খুরশিদ আলম বলেন, হাসপাতালটি সংগ্রামের পরও বেশ কয়েক বছর স্বাস্থ্যসেবা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে স্থায়ীভাবে নদীর দক্ষিণপাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলে এটি বন্ধ হয়ে যায়। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে স্বাস্থ্যসেবার মান বাড়াতে নদীর উত্তর পাড়ে এই হাসপাতালটি চালু হলে আমাদের অনেক ভোগান্তি কমবে। বর্তমানে গর্ভবতী নারী, শিশু ও সামান্য চিকিৎসার জন্যও নদী পাড় হয়ে যেতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি এখন জেলা প্রশাসকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সেখান থেকে ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স