সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে কালবৈশাখীর তান্ডব

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:১১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:১১:৪৬ পূর্বাহ্ন
দিরাইয়ে কালবৈশাখীর তান্ডব
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে, পাশাপাশি হাওরের বোরো ধানের ব্যাপক ক্ষতি এবং অন্তত ১০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করেই শুরু হয় তুমুল কালবৈশাখী ঝড়। এর সঙ্গে ছিল প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাত। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষক লিটন মিয়া। তিনি চরনারচর ইউনিয়নের পেরুয়া (আশনাবাজ) গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঝড়ের সঙ্গে হওয়া শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরে পাকা বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে ধানের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রেমানন্দ চৌধুরী বলেন, শিলাবৃষ্টির তা-বে হাওরের প্রায় সব ধান ঝরে গেছে। এদিকে ঝড়ের সময় নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অন্তত ১০টি গরু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। বলনপুর ও জগন্নাথপুর গ্রামের বিভিন্ন কৃষকের এসব গরু ছিল। স্থানীয়রা জানান, প্রবল ঝড়ে দিকভ্রান্ত হয়ে গরুগুলো পানিতে পড়ে যায় এবং সাঁতরে পার হতে না পেরে মারা যায়। দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী জানান, রফিনগর ইউনিয়নের বলনপুর ব্লকের পাগনার হাওড় এবং কালিকুটা হাওরের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। পাশাপাশি চরনারচর ইউনিয়নের এলংজুড়ি, পেরুয়া, মধুপুর, শেরপুর, কানুপুর, আলীপুর, শতানন্দপুর, বক্তারপুর, হাছনাবাদ ও নুরপুর গ্রামেও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ৭০ শতাংশ, কোথাও ৪০ শতাংশ পর্যন্ত ফসল নষ্ট হয়েছে। মাঠ জরিপ শেষে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ