সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : এমপি কয়ছর আহমদ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:১৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:১৮:০৬ পূর্বাহ্ন
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : এমপি কয়ছর আহমদ
স্টাফ রিপোর্টার ::
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কর্তন উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। কয়ছর আহমদ বলেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেননি। দেশে তেলের সংকট নেই। ভবিষ্যতে যাতে তেলের দাম বাড়াতে না হয় সেজন্য আমরা তেল সাশ্রয় করছি। তিনি আরও বলেন, তেলের বাজারে যারা সিন্ডিকেট তৈরী করছে তাদের বিরুদ্ধে কঠোরহস্তে দমন করা হচ্ছে। তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান তিনি। হাওরের ফসল রক্ষা বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা রেখেছি। মন্ত্রনালয় বিষয়টি দেখছেন। আগামী বছর থেকে ক্রমান্বয়ে ফসল রক্ষা বাঁধগুলোর নির্মাণকাজ শুরু হবে। পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত ক¤িপউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী