সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গীতিকার মিলনমেলা’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৪৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৪৫:২২ পূর্বাহ্ন
গীতিকার মিলনমেলা’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘গীতিকার মিলনমেলা’। সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) জেলা শহরের অভিজাত রেস্টুরেন্ট দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার গীতিকার ও বাউলদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ বিরতির পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আহ্বায়ক গীতিকার নজরুল ইসলাম। সংগঠনের যুগ্ম আহ্বায়ক গীতিকার আলী আকবর ও সদস্য সচিব ছামির আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাউল শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক দিলোয়ার শাহ, আসাদ আলী, মিজানুর রহমান মিজান, আশরাফুল আলম, সাংবাদিক রাজু আহমেদ রমজান, গীতিকার ও বাউল আবুল কালাম, গীতিকার নুরুল আমিন চৌধুরী, গীতিকার ও বাউল শরিফুল ইসলামসহ অনেকে। বক্তারা সুনামগঞ্জের লোকসংগীত, বাউল ঐতিহ্য ও গীতিকাব্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গীতিকারদের অধিকার রক্ষা, সৃজনশীল চর্চা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে লোকগানের ঐতিহ্য পৌঁছে দিতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। আলোচনা সভায় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে আয়োজকরা জানিয়েছেন। দিনব্যাপী মিলনমেলাটি গীতিকারদের মধ্যে পার¯পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী