সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দুর্গাপূজা উপলক্ষে জামালগঞ্জে সভা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১২:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৮:০৩ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে জামালগঞ্জে সভা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাচনা জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে সাচনাবাজার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব গঙ্গাধরপুর দুর্গাপূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রথিন্দ্র তালুকদার। সাচনা বাজার শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির সাধারণ স¤পাদক প্রসেনজিৎ পাল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাচনা বাজার দুর্গাপূজা কমিটির সভাপতি টিটু বণিক, জামালগঞ্জ বসুন্ধরা দুর্গাপূজা কমিটির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ নাথবাড়ি দুর্গাপূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, নয়াহালট দুর্গাপূজা কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনারবাঁক ইউনিয়ন সাধারণ স¤পাদক রঞ্জিত তালুকদার, জামালগঞ্জ নতুনপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সিনহা, জামালগঞ্জ বসুন্ধরা দুর্গাপূজা কমিটির সাবেক সভাপতি রাকেশ তালুকদার রিপন, ভরতপুর দুর্গাপূজা কমিটির সভাপতি স্বাধীন দাস, ভরতপুর রায়পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি নিশিকান্ত রায়, ভীমখালী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নেহার রায়, হিন্দু কালিপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি পিয়ারী দেবনাথ, সাচনা জগন্নাথ জিউর দুর্গাপূজা কমিটির সিনিয়র সহসভাপতি সজিব বণিক, সাচনা দক্ষিণপাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি জ্যোতির্ময় রায় মণি। সভায় জানানো হয়, ষষ্ঠি পূজায় প্রতিটি মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সরকারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন করার সিদ্ধান্ত হয়। উপজেলার ৪৫টি সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির মধ্যে ৩৩টি কমিটির সভাপতি ও স¤পাদক উক্ত সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে প্রতিটি কমিটির দায়িত্বশীলদের সাথে একে অপরের ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি হয়েছে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা