সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন

আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:২৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:২৫:২৩ পূর্বাহ্ন
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই কর্মসূচির আওতায় জেলার ১২টি উপজেলায় মোট ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে জানানো হয়, আজ ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়ে থাকলেও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। এসব রোগের জটিলতা থেকে শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, অসুস্থ বা হাসপাতালে ভর্তি শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। এছাড়া অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে, যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে। বয়স নির্ধারণ সহজ করতে জন্মসনদ বা টিকাদান কার্ড সঙ্গে রাখার আহ্বান জানান তিনি। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও মতিউর রহমান খান। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন। প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স