সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জোরপূর্বক পদত্যাগ ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষকদের সভা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৪ ১২:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৪ ১২:২৭:২২ অপরাহ্ন
জোরপূর্বক পদত্যাগ ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষকদের সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের ওপর নিপীড়ন ও জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিঞা। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক শিক্ষক শাহজালাল সুমন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জুল হোসেন, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক রেজাউল করিম, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিলকিস বেগম, আবদুল আহাদ শাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রূপক তালুকদার, আলহাজ জমিরুননুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, অর্থ স¤পাদক আবুল কাসেম আজাদ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গফুর খাঁন, আব্দুস ছত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জয়নগর বাজার হাজি গণিবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ ও ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আহমদ। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে শিক্ষকদের উপর নিপীড়ন ও জোরপূর্বক পদত্যাগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক কোনো দুর্নীতির সাথে জড়িত থাকলে তাকে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভায় কোরআন থেকে তেলোয়াত করেন চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম। গীতা পাঠ করেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক রঞ্জিত তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক কে এম শামসুল আলম রাসেল। সভায় সদর উপজেলা মধ্যমিক শিক্ষক সমিতির সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ