সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা

কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ শিগগির চালু হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:৩৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৩৯:২৩ পূর্বাহ্ন
কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ শিগগির চালু হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: কোচিং-বাণিজ্য দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোচিংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। এসব নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগির পরীক্ষামূলকভাবে চালু করা হবে। গত শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। আগামী বছর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সে কারণেই দায়িত্ব নেওয়ার পরই সরকার এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে ‎প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স