সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের

সড়ক বেহাল, দ্রুত সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন
সড়ক বেহাল, দ্রুত সংস্কারের দাবি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বর থেকে ডা. ধীরেন্দ্র বাবুর বাসার সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির সময় পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা দবির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের কোনো সংস্কার হয়নি। গর্তে পানি জমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কার জরুরি। আরেক বাসিন্দা জানান, প্রায় ১৩ বছর আগে সর্বশেষ সড়কটির উন্নয়ন কাজ হয়েছিল। এরপর আর কোনো উন্নয়ন না হওয়ায় বর্তমানে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। পথচারী রুমেন মিয়া বলেন, অনেক আগে সড়কটির কাজ হলেও পরে আর সংস্কার হয়নি। ফলে এখন এটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার প্রয়োজন। পথচারী আশরাফ হোসেন বলেন, ভাঙাচোরা সড়ক ও গর্তের কারণে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত উন্নয়ন কাজ শুরু করা দরকার। এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, সড়কটির টেকসই উন্নয়নের লক্ষ্যে দুটি প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী