সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে ক্ষোভ দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন অপ্রয়োজনীয় স্থানে বজ্র নিরোধক দন্ড স্থাপন, কাজে আসেনি তালগাছ প্রকল্পও আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী

অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:০৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন
অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে নগদ অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আসছিল যে ওই দোকানে জ্বালানি তেল চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে মঙ্গলবার দুপুরে বাংলাবাজারে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স