সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১১:৩৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১১:৩৯:১৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাদিক মিয়ার ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত হিসেবে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সুসেন আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা